সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
চিকিৎসার স্বার্থে এগিয়ে আনা হলো তানভীরের জামিন শুনানির তারিখ বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ময়মনসিংহে যুবলীগের বিক্ষোভ: এক ফাঁড়ির ২৭ পুলিশ সদস্য বদলি সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান কালিয়াকৈর হাইটেক পার্কে চুরির ঘটনায় ৬২ হাজার টাকার বেশি মূল্যের তামার তারসহ গ্রেপ্তার ৬ প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে: গাজী আতাউর সুগন্ধা-কলাতলী সৈকত সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বৃষ্টিতে অনুপস্থিত থাকায় পুনরায় সুযোগ, তাতেও অনুপস্থিত ১৬! সন্তানের নামে গাছ লাগানোর আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা

সুগন্ধা-কলাতলী সৈকত সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

কক্সবাজারের সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত সড়ক নির্মাণের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সচেতন জনতা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী সভাপতিত্ব করেন। স্থানীয় উন্নয়নের স্বার্থে গৃহীত এই প্রকল্পকে বাধাগ্রস্ত করার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জানান, পর্যটন নগরী কক্সবাজারের যানজট নিরসন এবং সৈকতের সৌন্দর্যবর্ধনে প্রস্তাবিত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ কিছু নামধারী পরিবেশবাদী ও চাঁদাবাজ গোষ্ঠী উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। কক্সবাজারবাসী এসব অপতৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। কর্মসূচি শেষে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com