মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন ডেপুটি স্পিকার জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলীরা ৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কতদিন লাগবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘ব্লুটুথ’-এর প্রাচীন ইতিহাস: নেপথ্যে এক ভাইকিং রাজার গল্প বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ ভূরুঙ্গামারীতে লুট হওয়া সারের ১১৫ বস্তা উদ্ধার নারায়ণগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল হাসান ফিরোজ সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শ্যামল, মোজাম্মেল ও ফারজানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
12

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান দমনে উসকানি ও প্ররোচনার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর আদেশে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৫ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সাংবাদিকরা বিভিন্ন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক মন্তব্য করে গণঅভ্যুত্থান দমনে প্ররোচনা জুগিয়েছেন। প্রসিকিউটরদের দাবি, ওই সংবাদ সম্মেলনগুলোতে প্রশ্ন করার আড়ালে তারা এমন কিছু বক্তব্য দিয়েছিলেন, যা আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানি হিসেবে কাজ করেছে। বর্তমানে তারা অন্য পৃথক মামলায় কারাগারে বন্দি থাকায়, হাজিরা পরোয়ানা জারির মাধ্যমে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং পরবর্তীতে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com