দেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে ওঠেছে
Reporter Name
Update Time :
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
১৬
Time View
দেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে ওঠেছে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, বিগত ১৭ বছরে অনিয়ন্ত্রিতভাবে গজিয়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে এখন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। লাইসেন্সহীন ও অনিয়মকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় স্বাস্থ্যসেবার মানে ইতিবাচক পরিবর্তন আসছে বলে তিনি মন্তব্য করেন। রোববার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা লক্ষ্য করেন এবং চিকিৎসকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পান। তিনি জানান, সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আগামী তিন মাসের মধ্যে প্রতিটি মেডিকেল কলেজে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি করে মেশিন স্থাপন করা হবে। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যা বাস্তবায়িত হলে কিডনি...
20
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, বিগত ১৭ বছরে অনিয়ন্ত্রিতভাবে গজিয়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে এখন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। লাইসেন্সহীন ও অনিয়মকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় স্বাস্থ্যসেবার মানে ইতিবাচক পরিবর্তন আসছে বলে তিনি মন্তব্য করেন। রোববার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা লক্ষ্য করেন এবং চিকিৎসকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পান। তিনি জানান, সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আগামী তিন মাসের মধ্যে প্রতিটি মেডিকেল কলেজে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি করে মেশিন স্থাপন করা হবে। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যা বাস্তবায়িত হলে কিডনি রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।