রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে বিএনপির গণসংবর্ধনা ও আনন্দ মিছিল ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকট ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া নিলেন কৃষকেরা কিছু সদস্য অর্থ মন্ত্রণালয়ের কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন নাটোরের সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার হাসপাতালে স্যালাইন জালিয়াতি হাতেনাতে ধরে রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূলে নারীর অংশ নেওয়া নিশ্চিতে দলগুলোর নীতিতে পরিবর্তন জরুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
26

দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায় থেকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বে তরুণ নারীদের ক্ষমতায়ন’ বিষয়ক এক সংলাপে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোর নিজস্ব নীতি এবং মানসিকতায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন, যাতে তৃণমূলের নারীরা ভবিষ্যতে জাতীয় নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন।

সংলাপে অংশ নেওয়া বক্তারা অনলাইন হয়রানি, অর্থ ও পেশিশক্তির দাপট এবং পরিবারতন্ত্রের মতো বিষয়গুলোকে নারী নেতৃত্বের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। বক্তাদের মতে, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের সুযোগ বাড়ানো এবং সাইবার বুলিং প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকা জরুরি। নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যাতত্ত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাদের কার্যকর ক্ষমতা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপের উদ্দেশ্য ছিল বিভিন্ন মতাদর্শের নারীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। আয়োজকদের মতে, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কোনো বিশেষ অনুগ্রহ নয়, বরং এটি একটি সামাজিক ন্যায়বিচারের অংশ। বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গুণগত নারী নেতৃত্ব গড়ে তুলতে রাজনৈতিক কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com