রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
শিক্ষক থেকে রাষ্ট্রপতি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে বিএনপির গণসংবর্ধনা ও আনন্দ মিছিল ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকট ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া নিলেন কৃষকেরা কিছু সদস্য অর্থ মন্ত্রণালয়ের কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন নাটোরের সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার

ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকট ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া নিলেন কৃষকেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় ক্ষুব্ধ কৃষকেরা বিসিআইসি অনুমোদিত এক সার ডিলারের গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে ৬০ বস্তা সার ফেরত দিয়েছেন কৃষকদের একটি অংশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোপা-আমনের মৌসুমে গত কয়েক দিন ধরে সার সংকট দেখা দেওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। রোববার সার বিতরণ করা হবে—এমন খবর পেয়ে সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা ধলডাঙা বাজারে অবস্থিত মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে জড়ো হন।
দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্টের কার্যক্রম শুরু না হওয়ায় একপর্যায়ে কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একদল কৃষক গুদামের দরজা ভেঙে ভেতরে থাকা ২০২ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।
ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক তাইফুর রহমান মুকুল বলেন, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করেছিলেন। বিতরণের সময় বিপুলসংখ্যক কৃষক উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যাওয়া হয়। গুদামে আরও ১৩৮ বস্তা সার রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, শিলখুড়ি ইউনিয়নে ইউরিয়া সারের মোট বরাদ্দ ১ হাজার ৩২০ বস্তা। এর মধ্যে ডিলার ৩৪০ বস্তা সার উত্তোলন করেছিলেন। বিতরণের সময় কিছু লোক গুদাম ভেঙে সার নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন জানান, ইউনিয়নটিতে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও উত্তোলন হয়েছে তুলনামূলক কম। এ কারণে কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের তৎপরতায় বিকেল ৪টা পর্যন্ত ৬০ জন কৃষক ৬০ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, তিনি ও সার্কেল এএসপি ঘটনাস্থলে রয়েছেন। সার উদ্ধারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসককে প্রতিবেদন দেওয়া হবে।
সারের সংকট ও বিতরণব্যবস্থা নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ অব্যাহত রয়েছে। তবে গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী সময়ে কী ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
##
মোঃ রাহিজুল ইসলাম
০১৬১৩০১০২৬৯
২৩.০৮.২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com