রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
শিক্ষক থেকে রাষ্ট্রপতি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে বিএনপির গণসংবর্ধনা ও আনন্দ মিছিল ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকট ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া নিলেন কৃষকেরা কিছু সদস্য অর্থ মন্ত্রণালয়ের কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন নাটোরের সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার

জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

পটুয়াখালীর মহিপুরে মাছ ধরার ট্রলারে উঠে জেলেদের সাথে দুপুরের খাবার খেয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। রোববার ‘নৌযান শুমারি-২০২৬’ কর্মসূচির পরিদর্শনের ফাঁকে তিনি জেলেদের দৈনন্দিন জীবনযাত্রা ও সমুদ্রযাত্রার বিভিন্ন প্রতিকূলতা নিয়ে সরাসরি তাদের সাথে আলোচনা করেন। এ সময় তিনি খাপড়াভাঙা নদীর নাব্যতা সংকট দূর করতে দ্রুত ড্রেজিং শুরু এবং জেলেদের নিরাপত্তায় একটি লাইটিং হাউস নির্মাণের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ট্রলিং ট্রলারের অপব্যবহার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জেলেদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড চলতে থাকলে সাধারণ মানুষের কাছে যাওয়া কঠিন হয়ে পড়বে, যা রাজনৈতিকভাবেও ক্ষতিকর। নির্বাচনের আগে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, নৌপরিবহন অধিদপ্তর দেশজুড়ে নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেইজ তৈরির কাজ করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নৌ-ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় মৎস্য আড়ত মালিক সমিতি ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com