বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দাবি করেছেন যে, তার দল সর্বদা জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে অবস্থান নেয়। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর এবং তারা আদর্শগতভাবেই জনগণের সেবায় বিশ্বাসী।দীর্ঘ ১৭ বছর ধরে দলটির লড়াই-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল। দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি তাদের এই ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দাবি করেছেন যে, তার দল সর্বদা জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে অবস্থান নেয়। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর এবং তারা আদর্শগতভাবেই জনগণের সেবায় বিশ্বাসী।
দীর্ঘ ১৭ বছর ধরে দলটির লড়াই-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল। দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি তাদের এই ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।