রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ আগস্ট ২০২৬ ঢাকায় এক দেশের দূতাবাসে ই-মেইলে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের দাবি বিকেএমইএর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে? ঢামেক হাসপাতালের চিকিৎসককে মারধর, গ্রেফতার ফারহান ৫ দিনের রিমান্ডে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর আরএসএস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র টানাপোড়েন, নিষেধাজ্ঞার সুপারিশ

নিষিদ্ধ করে জনগণের কণ্ঠ ও ইতিহাসকে বন্দি করা যায় না: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাময়িকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠ রোধ বা ইতিহাসকে আড়াল করার অপচেষ্টা চললেও, জনগণের সম্মিলিত অনুভূতিকে চিরতরে বন্দি রাখা অসম্ভব। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ইমরুল কায়েসের লেখা ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ করার নেশা অনেক সময় হিতে বিপরীত হয় এবং এর পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করে।

ফ্যাসিবাদী বা স্বৈরতান্ত্রিক শক্তি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে চেষ্টা করলেও জনগণের আকাঙ্ক্ষাকে দীর্ঘমেয়াদে দমন করা যায়নি বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গ টেনে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ার ফলেই আজ তাকে সীমানার বাইরে আশ্রয় নিতে হয়েছে। তারেক রহমানের ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই গ্রন্থটি পাঠকদের রাজনৈতিক সচেতনতা ও গণতান্ত্রিক বোধ বৃদ্ধিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com