শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রিত্ব পেয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আন্দালিভ পার্থ নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নারায়ণগঞ্জে জুটের গোডাউন ও অটো গ্যারেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী কুলিয়ারচরে রেললাইনে এক যুবকের প্রাণহানি: নি/হ/তের পরিচয় ও মৃত্যুর কারণ অজানা

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
18

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথসহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অতিথিদের যাতায়াতের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।

মন্ত্রিপরিষদ বিভাগের ব্যবস্থাপনায় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com