শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
‘চূড়ান্ত’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার মুখ, শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি সিংড়ায় নারীদের জন্য প্রসূতি ও চিকিৎসাসেবা আরও সহজ করলেন ডা. সুলতানা নাজনীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশ-জনগণের পাশে থাকবেন, আশা সাধারণ মানুষের গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ বিতর্ক নিয়ে নানা আলোচনা ঢাবিকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ

সিংড়ায় নারীদের জন্য প্রসূতি ও চিকিৎসাসেবা আরও সহজ করলেন ডা. সুলতানা নাজনীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View
25

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর ধরে নাটোরের সিংড়ার নারী ও প্রসূতি রোগীদের আস্থার প্রতীক হয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুলতানা নাজনীন। স্থানীয়দের দোরগোড়ায় মানসম্মত সেবা আরও সহজলভ্য করতে তিনি এখন থেকে নিয়মিত রোগী দেখবেন ‘হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’।

এমবিবিএস ও ডিজিও (গাইনি ও অবস) ডিগ্রিধারী ডা. সুলতানা নাজনীন বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক হেলথ সিটিতে নারী ও প্রসূতিদের বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা ও পরামর্শ দেবেন।

যেসব রোগের চিকিৎসা মিলবে:

  • গর্ভকালীন নিয়মিত চেকআপ ও গর্ভ-পরবর্তী পরামর্শ
  • নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন
  • বন্ধ্যাত্ব (ইনফার্টিলিটি) ও হরমোনজনিত সমস্যা
  • জরায়ু, ওভারিয়ান টিউমার ও সিস্ট অপারেশন
  • পেট না কেটে আধুনিক ল্যাপারোস্কোপিক অপারেশন
  • বারবার গর্ভপাত বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা
  • ব্রেস্টের বিভিন্ন সমস্যা, সাদা বা রক্তস্রাব
  • একটোপিক প্রেগন্যান্সি এবং প্রস্রাবে ইনফেকশন ও জ্বালাপোড়া

রোগী দেখার সময় ও স্থান:
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডা. সুলতানা নাজনীন রোগী দেখবেন। চিকিৎসার জন্য যোগাযোগ করতে হবে—হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বালুয়া-বাসুয়া মোড়, সিংড়া, নাটোর।

সংশ্লিষ্টদের মতে, ডা. সুলতানা নাজনীনের এই নতুন উদ্যোগ সিংড়া উপজেলার সাধারণ নারী ও প্রসূতি রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়া আরও অনেক সহজ করে তুলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com