শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
মন্ত্রিত্ব পেয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আন্দালিভ পার্থ নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নারায়ণগঞ্জে জুটের গোডাউন ও অটো গ্যারেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী কুলিয়ারচরে রেললাইনে এক যুবকের প্রাণহানি: নি/হ/তের পরিচয় ও মৃত্যুর কারণ অজানা দেশবাসীর কাছে দোয়া চাইলেন তথ্যমন্ত্রী সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ বিতর্ক নিয়ে নানা আলোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
42

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখায় সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ ১৮ আগস্ট দেওয়া হলেও বিষয়টি জানাজানি হয় গত ২০ আগস্ট রাতে।

বদলি সংক্রান্ত প্রজ্ঞাপনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধের প্রেক্ষাপটে এই বদলিকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

গত ১০ আগস্ট এই নিয়োগের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশের পরই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তোলে উপজেলা ও পৌর বিএনপি। এর প্রতিবাদে ১১ আগস্ট তারা বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়, যার ফলে বেশ কিছু সরকারি দপ্তরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। এ সময় আন্দোলনকারীরা নিয়োগ ফলাফল বাতিলের পাশাপাশি ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেন।

তবে সমস্ত অভিযোগ নাকচ করে ইউএনও ঈফফাত জাহান তুলি জানিয়েছিলেন, ছয়টি আলাদা বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ১২ আগস্ট সকালে কার্যালয়গুলোর তালা খোলে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং ওই দিন বিকেলে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে ইউএনওর প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়।

যদিও সরকারি প্রজ্ঞাপনে এই নিয়োগ বিরোধ বা আন্দোলনের কোনো উল্লেখ নেই, তবুও সাম্প্রতিক এই উত্তেজনার সঙ্গে বদলির কোনো যোগসূত্র রয়েছে কি না—তা নিয়ে স্থানীয় মহলে চলছে নানা আলোচনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com