বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ: তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড চুরির অভিযোগে বিএনপি-আ’লীগ নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ বিকেলেই মিলবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল: চিফ হুইপ লক্ষ্মীপুরে মসজিদের অজুখানায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, আক্তার মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ রাষ্ট্রপতি পদে ভোট দিলেন মির্জা ফখরুল, সুযোগ নেই অলি আহমদের সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মসজিদের অজুখানায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, আক্তার মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
31

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারে স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্তার হোসেনের একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। সর্বশেষ, একটি মসজিদের ভেতরে ঢুকে জ্যেষ্ঠ এক সাংবাদিকের ওপর হামলা ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার আসরের নামাজের পূর্বে মান্দারী বাজার নূরানী জামে মসজিদের অজুখানায় অজু করছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম। পূর্বের একটি সংবাদ প্রকাশের জের ধরে আক্তার মেম্বার হঠাৎ সেখানে হাজির হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন এবং একপর্যায়ে অতর্কিত হামলা চালান। পরবর্তীতে উপস্থিত মুসল্লিদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে মসজিদের ভেতরে নিরাপদ স্থানে নেওয়া হয়।

তবে ক্ষান্ত না হয়ে অভিযুক্ত আক্তার মেম্বার সাংবাদিক জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, সাবেক এই মেম্বারের বিরুদ্ধে এলাকায় দখলদারিত্ব, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার এহেন কার্যকলাপে সব পেশার মানুষ জিম্মি হয়ে পড়েছে।

এদিকে, পবিত্র মসজিদের মতো স্থানে একজন পেশাদার গণমাধ্যমকর্মীর ওপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মুস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল এবং চন্দ্রগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে অভিযুক্ত আক্তার মেম্বারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com