বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ দেশে গ্যাস উৎপাদন সক্ষমতার ৪১ শতাংশই অব্যবহৃত রাজশাহীতে বিভাগীয় কমিশনার, ৩ জেলায় নতুন ডিসি নিয়োগ নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, মুখের ভেতর ছিল চাল-পলিথিন ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক যন্ত্র এস আলমের বিদ্যুৎকেন্দ্রের এলসিতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি পর্নোগ্রাফি মামলায় সুমাইয়া সাঈদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের পরবর্তী শুনানি ২৫ আগস্ট শিক্ষায় সরকারের অর্জন-পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

পর্নোগ্রাফি মামলায় সুমাইয়া সাঈদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
17

অনলাইনে অশ্লীল কনটেন্ট তৈরি, প্রচার এবং তা বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও শুনানি শেষে বিচারক তাকে কারাফটকেই জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত দেন।

উল্লেখ্য যে, গত ১১ আগস্ট রাতে ভাটারা এলাকা থেকে সুমাইয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী খাজা সাকলাইন ফারুককেও আটক করা হয়। রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এই মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। ডিবি জানিয়েছে, জব্দ করা বিভিন্ন ডিভাইস ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট ব্যবসা এবং অবৈধ আর্থিক লেনদেনে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com