বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Title :
শিক্ষায় সরকারের অর্জন-পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল চিকিৎসক ধীপ্রার মৃত্যুতে স্বামীসহ অন্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ‘সিরাত না জানার কারণে ইসলামকে কঠিন ও নীরস ধর্ম হিসেবে উপস্থাপন করছি’ শায়রুল কবির খানের বোনের ইন্তেকাল, নেত্রকোনায় দাফন কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের শোক সচেতন হচ্ছেন চালকরা, দ্বিতীয় দিনে মামলা মাত্র ৪৩ ২০ রুপি ঘুষের অভিযোগের মামলায় ৩ দশক পর খালাস ‘প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা পৌঁছে দিতে হবে’ মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার অর্ধেক তেলই যাচ্ছে যুক্তরাষ্ট্রে এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট

কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
11

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজনসহ মোট সাতজন রয়েছেন, যারা চিকিৎসার জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে অপর দুজন ভারতীয় নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com