কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের শোক
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
৭
Time View
কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের শোক
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজনসহ মোট সাতজন রয়েছেন, যারা চিকিৎসার জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন।...
9
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজনসহ মোট সাতজন রয়েছেন, যারা চিকিৎসার জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে অপর দুজন ভারতীয় নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।