বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতির শপথ ঘিরে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা পাবনা-চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা উপদেষ্টা রিজওয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে মেজরিটি দিয়েছে রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ফারুকী কল্যাণ ট্রাস্টের সংবর্ধনা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মা ম্যা চিং নাটোরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ স্বামীকে শেষ বিদায় জানিয়ে ১২ ঘণ্টা পর কারাগারে দীপু মনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে জামায়াত বিদ্যমান সংবিধান স্বীকৃতি দিয়েছে

বিএনপি নেতাদের নামে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার-ইউএনও বদলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের হেনস্তার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চব্বিশ ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়। যদিও এই বদলি বা প্রত্যাহারের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ওই দুই উপজেলা কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনার পাঁচ দিন পর সোমবার প্রশাসনিক কর্মকর্তারা বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৫ জন নামীয় এবং প্রায় দুই শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, এই মামলায় বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের অন্যায়ভাবে জড়ানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ঠিক পরের দিনই জেলা প্রশাসক ও ইউএনওকে সরানোর ঘটনায় নাটোরের স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com