বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র মারা গেছেন ভেনেজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে: মার্কিন কর্মকর্তা এরশাদের পতন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান: দুইবার রাষ্ট্রপতি ভোট কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ছয় মাসে সরকারের আয়না: প্রাপ্তির পাশে অপ্রাপ্তির হিসাব আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের সপ্তম দিনের শুনানি আজ বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগে ভারতের প্রস্তাব পত্রিকা:’কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল’ আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২২ Time View
25

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে। দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের পর সেখানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠেও একটি হোটেলে ভয়াবহ আগুনে আটজন নিহত হন। গত ১৭ আগস্ট ভোরে পাঁচতলা হোটেলটির নিচতলায় আগুন লাগে। ওই সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com