বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
8

গণঅধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর। তিনি জামায়াতকে তাদের সংসদ সদস্য মুফতি আমির হামজার লাগাম টেনে ধরার আহ্বান জানান।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নুর।

ওই ফেসবুক পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা নাকি তার গুন্ডা বাহিনীর লোক দিয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশপাশে টহল দিয়ে ভয় দেখায়।

নুরুল হক নুর বলেন, আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে কিন্তু জামায়াত-শিবির নাই হয়ে যাবে। কাজেই, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বলব- উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন, না হলে কিন্তু কল্পনাতীত খেসারত দিতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংঘাতের রাজনীতি নয়, ঐক্য-সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান বলে ফেসবুক পোস্টের শেষে জানান প্রতিমন্ত্রী নুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com