মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ১০০ দিনের আলোচিত-সমালোচিত পাঁচ সিদ্ধান্ত খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা: রিজভী রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল তারেক রহমানের সফর নিয়ে ভারতের কাছে আপডেট নেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি, স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত

১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
17

বর্তমান সরকারের গত ১৮০ দিনের কর্মকাণ্ড ও সংস্কারমূলক উদ্যোগগুলো প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশ একটি জটিল পরিস্থিতি পার করে বর্তমানে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকট নিরসনে সরকারের সফলতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রমজান মাসসহ বিভিন্ন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করেছে। আগের সরকারের রেখে যাওয়া গ্যাস সংকট মোকাবিলায় বর্তমানে অফশোরে গ্যাস অনুসন্ধান ও মাতারবাড়ী ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কয়েক বছরের মধ্যেই নিজস্ব সম্পদ আহরণের মাধ্যমে দেশের গ্যাসের চাহিদা পূরণ সম্ভব হবে।

পাশাপাশি কৃষকদের কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন, ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার কথা জানান তিনি। সরকারের এই ছয় মাসের সামগ্রিক অর্জন এবং প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতির প্রতিবেদন খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে তুলে ধরা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com