রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ট্রেনে কা/টা পড়ে তরুণের মৃত্যু, কানে ছিল হেডফোন মোংলায় ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১ ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ, হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয়

সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ,

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View
66

মোঃ মাইনুল হক (নীলফামারী)
বাংলাদেশ রেলওয়েতে সদ্য যোগদান করা ৫৩ জন নবাগত উপ-সহকারী প্রকৌশলীকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি,সৈয়দপুর শাখা।

রোববার (১৬ আগস্ট) রাত আটটার দিকে সৈয়দপুরের মর্তুজা ইনস্টিটিউট হলরুমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি)-এর সাদেক হাসান চৌধুরী।

রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি,সৈয়দপুর শাখার সভাপতি মোঃ রুহুল আমিন (রুবেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত ৫৩ জন প্রকৌশলীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রেলওয়ের চলমান কার্যক্রম,প্রকৌশলীদের দায়িত্ব ও কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।একই সঙ্গে রেলওয়ের উন্নয়ন,আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়ন ও আচার-আচরণ নিয়ে নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোনায়মুল হক, তহিদুল ইসলাম,শাহাজাহান মোল্লা ও আজিজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা নবাগত প্রকৌশলীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি,সৈয়দপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। নবাগত প্রকৌশলীদের বরণ ও রেলওয়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com