শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস নাটোরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার নাটোরে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: বাণিজ্যমন্ত্রী লালমনিরহাটে ২১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ বড় চালান জব্দ, বিজিবির অভিযান বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

লালমনিরহাটে ২১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ বড় চালান জব্দ, বিজিবির অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সীমান্ত এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ বিজিবি) ব্যাটালিয়নের এক বিশেষ অভিযানে এই মাদকের চালান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে সীমান্ত পেরিয়ে একটি বড় মাদকের চালান দেশে প্রবেশের গোপন সংবাদ পেয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর একটি টহল দল সীমান্তে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি জোরদার করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত শূন্যরেখা পেরিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে মোড়ানো অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক জানান, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। পলাতক মাদক কারবারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস বা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার্থে এবং সীমান্ত সুরক্ষায় ১৫ বিজিবির এমন কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com