শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
ফেনী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই নারী আটক, জেলহাজতে প্রেরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শাহজাহান চৌধুরী শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে আ.লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরগঞ্জে জমির বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত ১০, থানায় মামলা দেশকে সমৃদ্ধ করার সংগ্রামে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন: ফখরুল ছয় মাসে সরকার ভিন্ন কিছু দেখাতে পারেনি

সুন্দরগঞ্জে জমির বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত ১০, থানায় মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
35

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ১৪ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) সকালে মধ্য বেলকা গ্রামের একটি জমিতে চাষাবাদ করতে যান বাদীপক্ষের লোকজন। এ সময় পূর্ব বিরোধের জেরে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হন বিবাদীরা। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহিম, রহিমা বেগম, শামছুন্নাহার বেগম ও লাকি বেগমসহ ১০ জন গুরুতর জখম হন। এছাড়া হামলার সময় নারীদের গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. আঞ্জু মিয়া, মো. সামিউল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং মো. আলী হোসেনসহ মোট ১৪ জন।

মামলার বাদী পক্ষের প্রতিনিধি মো. আব্দুর রহমান বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে একটি জমির দখল ও মালিকানা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ বিষয়ে এর আগেও থানায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় থানায় এজাহার জমা পড়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com