শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

১৫ আগস্ট উপলক্ষে ঢাবিতে খাবার বিতরণ, ছাত্রলীগের দুই কর্মী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোয়েল চত্বর এলাকায় ১৫ আগস্ট ভোরে খাবার বিতরণের সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী; তাদের নাম মিরাজুল ও ফজলুর রহমান কাদের বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সন্দেহজনক কর্মকাণ্ডের জের ধরে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেরাই নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়। বিষয়টি নিশ্চিত করে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রব্বানী হোসেন জানিয়েছেন যে, আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনও ঘটনাটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com