রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :
‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় নাম’ প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ সীমিত জনবলে মাঠে হিমশিম দশা, ব্যারাকে গাদাগাদি করে বাস নাটোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত, দোয়া মাহফিল অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ আগস্ট ২০২৬ মিরপুর-কলাবাগারেন পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪ ফেনী-০১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনুর সঙ্গে শিল্পপতি এম. এ. কাশেমের সৌজন্য সাক্ষাৎ ময়লার ভাগাড় অপসারণের দাবিতে লাঠি হাতে নারীদের বিক্ষোভ এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের নিন্দা জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View
29

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বর্তমানে কোনো নির্দিষ্ট সময়সূচী নির্ধারিত না থাকলেও, আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে সরকার তা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার সিলেটের ওসমানীনগরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল বাংলাদেশের একক সমস্যা নয়, বরং বিশ্বজুড়ে অস্থির ভূ-রাজনীতির ফলে সৃষ্ট একটি বৈশ্বিক সংকট। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং মজুত সক্ষমতা বাড়ানোর জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে, যারা দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রবাসীদের অবদানকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রবাসীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। মূলত প্রবাসীদের দেশপ্রেমের কারণেই তারা প্রবাসে কষ্টার্জিত অর্থ দেশের কল্যাণে ব্যয় করতে উৎসাহবোধ করছেন, যা সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com