রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Title :
‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় নাম’ প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ সীমিত জনবলে মাঠে হিমশিম দশা, ব্যারাকে গাদাগাদি করে বাস নাটোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত, দোয়া মাহফিল অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ আগস্ট ২০২৬ মিরপুর-কলাবাগারেন পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪ ফেনী-০১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনুর সঙ্গে শিল্পপতি এম. এ. কাশেমের সৌজন্য সাক্ষাৎ ময়লার ভাগাড় অপসারণের দাবিতে লাঠি হাতে নারীদের বিক্ষোভ এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের নিন্দা জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নাটোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত, দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
18

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা নয়াবাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখের সভাপতিত্বে এবং সদস্য মোহাম্মদ আলী ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচকৈড় বস্ত্র মালিক সমিতির সভাপতি মো. ইস্তিয়াক শান্ত রকি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও ৬টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্তরের সমর্থকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি যেভাবে অবিচল থেকে নেতৃত্ব দিয়েছেন, তা দলীয় নেতাকর্মীদের জন্য এক অনন্য প্রেরণা।

সভা শেষে প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com