শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হচ্ছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে এই সরবরাহ বাড়ানো হবে এবং শনিবার রাতের মধ্যেই টার্মিনালটি তার পূর্ণ সক্ষমতায় অর্থাৎ প্রতিদিন ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পর্যায়ে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় টার্মিনালের কার্যক্রম ব্যাহত হয়েছিল, যার ফলে গ্রিডে সরবরাহ বন্ধ হয়ে যায়। এর প্রভাবে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও বড় ধরনের ভোগান্তির সৃষ্টি করে। সামিটের সরবরাহ পুনরায় সচল হওয়ার ফলে বর্তমান গ্যাস সংকট পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com