শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে নাটোরে এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ, জানালেন জয়সওয়াল নাটোরে সরকারি অনুদানের চেক বিতরণ: প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নাটোরে সরকারি অনুদানের চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ‘বিদায়ী সাক্ষাৎ’ ঘিরে জল্পনা, আজই কি আসছে ছাত্রদলের নতুন কমিটি? কুলিয়ারচরে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নবম শ্রেণি একাদশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শেরপুরে পোনা মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
10

​শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।
​শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানের সূচনায় স্থানীয় ঐতিহ্যবাহী বাঙালি নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে পরিবেশ ও মৎস্য সম্পদ বৃদ্ধির নান্দনিক বার্তা দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
​অনুষ্ঠানে বিশেষ উপস্থিতিতে কর্মসূচির তাৎপর্য বৃদ্ধি করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
​সংগঠন ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুন্নাফ খন্দকার, কুসুম্বি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আসাদ, গাড়িদহ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, আব্দুল্লাহ আল মামুন, বাবুল খন্দকার ও সাইদুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজ ও সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​কর্মসূচির শেষভাগে এক ভাবগম্ভীর পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সর্বাঙ্গীন সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com