শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস নাটোরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার নাটোরে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: বাণিজ্যমন্ত্রী লালমনিরহাটে ২১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ বড় চালান জব্দ, বিজিবির অভিযান বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ: বিষাক্ত গ্যাসে প্রাণহানি বেড়ে ৭, এলাকায় উত্তেজনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
21

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী উপকূলীয় এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং’ নামক শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে থাকা একটি স্ক্র্যাপ এলএনজি (LNG) জাহাজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার ইয়ার্ডের সাধারণ কার্যক্রম বন্ধ ছিল। সকালে হঠাৎ ওই স্ক্র্যাপ জাহাজের একটি গ্যাস ট্যাঙ্কে লিকেজ দেখা দেয়। কৌতূহলবশত স্থানীয় কিছু সাধারণ মানুষ ও উৎসুক জনতা ভেতরে প্রবেশ করলে মারাত্মক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে। স্টেশন ইনচার্জ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ৭ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। শতাধিক ক্ষুব্ধ মানুষ ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, উত্তেজনার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা অনেক গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, গ্যাস লিকেজের ঘটনায় ৭ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত পাওয়া গেছে এবং ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বন্ধ থাকা ইয়ার্ডে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে সাধারণ মানুষ কীভাবে ভেতরে প্রবেশ করল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বর্তমানে পুরো এলাকায় শোকের পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com