বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে উল্লাস, মিষ্টি বিতরণ সরকারি কার্যালয়ে তালা ঝোলানো নিয়ে বিএনপি-প্রশাসন টানাপোড়েন সৈয়দপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হলেন আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত সৈয়দপুর জেলা ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?

রোমে বিএনপি নেতা ফারুককে অভ্যর্থনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
26

ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। রোমের কেন্দ্রীয় তেরমিনি রেলস্টেশনে অবতরণের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন ইতালিপ্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে নোয়াখালী-২ আসন থেকে আসা প্রবাসীদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

স্টেশনেই প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এই জ্যেষ্ঠ নেতা। এ সময় তিনি রোমে বসবাসরত প্রবাসীদের সার্বিক খোঁজখবর নেন এবং তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে কিছুটা একান্ত সময় অতিবাহিত করেন।

জয়নুল আবেদীন ফারুককে অভ্যর্থনা জানানোর সময় ইতালি বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, আব্দুল মান্নান হীরা, জাহাঙ্গীর আলম সাগর, জাকির হোসেন গণি ও ওমর ফারুকসহ স্থানীয় রাজনীতির সাথে জড়িত আরও অনেকে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com