বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Title :
সাভারের সেই বাসায় বোমা তৈরি করছিলেন জেএমবি সদস্যরা: পুলিশ বেসামরিক স্থাপনায় রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত ২৬ পশ্চিমবঙ্গে মুসলমানদের কাছে জমি বিক্রিতে বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে সরানো হলো দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে ১৪ শ্রমিকের মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পে অন্তত ১৮০ জন নিহত, জীবিতদের উদ্ধারে চলছে মরিয়া চেষ্টা গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ হরমুজ প্রণালিতে কার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’? ট্রাম্প-মোহেব্বির বিপরীত দাবি ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

জুলাই আন্দোলনে ৭.৬২ বু\লেট ব্যবহার করেছিল পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর পুলিশ অত্যন্ত শক্তিশালী ৭.৬২ এমএম রাউন্ডের বুলেট ব্যবহার করেছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথ্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, সারা দেশে তিন লক্ষাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে, যার মধ্যে শুধু ঢাকাতেই ব্যবহৃত হয়েছে প্রায় ৯৫ হাজার রাউন্ড। জাতিসংঘের ফরেনসিক বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের প্রতিবেদনের বরাত দিয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, এই বিশেষায়িত অস্ত্র ও গুলি সাধারণত সামরিক বাহিনীর ব্যবহারের জন্য নির্ধারিত, যা বেসামরিক নাগরিকদের ওপর প্রয়োগ করা মানবতাবিরোধী অপরাধের শামিল।

ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে চলা মামলার পঞ্চম দিনের যুক্তিতর্কে যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের ভূমিকার বিষয়টিও সামনে এসেছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা সারা দেশে নেতাকর্মীদের আন্দোলন দমনে উসকানি দিয়েছেন এবং সরাসরি সহিংসতায় অংশ নিয়েছেন। ওবায়দুল কাদেরের সাথে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কথোপকথনের অডিও প্রমাণ হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন জানায়, সশস্ত্র হামলায় সরাসরি নির্দেশ দেওয়ার দায় এই চার নেতার ওপরই বর্তায়। পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com