বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সৌদি আরবের কোরআন প্রতিযোগিতায় রোবট ও এআই প্রযুক্তি ব্যবহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
16
সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে চলছে ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ১৩৩ দেশের ৩৩৪ জন অংশগ্রহণ করেছেন।

প্রতিযোগী ও দর্শনার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় এবার অনুষ্ঠানস্থলে ইন্টারেক্টিভ রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছে সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। 

সৌদি সংবাদ মাধ্যম আল-ইখবারিয়াহ জানিয়েছে, ইন্টারেক্টিভ টাচস্ক্রিনের মাধ্যমে রোবটগুলো অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতিযোগিতার সময়সূচি, অনুষ্ঠানের স্থান এবং অন্যান্য পরিষেবা সম্পর্কে তথ্য দিচ্ছে। তা ৯০টির বেশি ভাষায় প্রশ্নের উত্তর দিতে পারে। ফলে বিভিন্ন দেশের প্রতিযোগী ও অতিথিরা অন্যের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পান।

 

এর আগে গত ৬ আগস্ট সৌদি আরবের মক্কায় ৪৬তম কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। পাঁচ বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতা ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

এদিকে প্রথমবারের মতো এবার পৃথক স্থানে নারী প্রতিযোগীরাও অংশ নিয়েছে।

মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com