মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, অপরজনের হাত বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই সহিংস ঘটনাটি ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল শিকদার ও তমিজ খাঁর সমর্থকদের মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘাতের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিপন মোল্লা নামের অপর এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নান সরদারকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com