মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা, আলোচনায় যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
9

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদের প্রথম ছয় মাস পূর্ণ হতে চলেছে আগামী ১৬ আগস্ট। এই ১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল বা দায়িত্ব পুনর্বণ্টনের গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সরকারের কার্যকারিতা ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া গেছে।

প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়োজিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের গত ছয় মাসের কর্মদক্ষতা, জনগণের সাথে তাদের সংযোগ এবং সামগ্রিক ভাবমূর্তি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই মূল্যায়নের ভিত্তিতে অদক্ষ বা বিতর্কিত মন্ত্রীদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন মুখ আনা হতে পারে অথবা বর্তমান দায়িত্বরতদের দপ্তরে পরিবর্তন আনা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com