বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
চার ঘণ্টা পর সাভারের ভবনটিতে অভিযান শুরু বাংলাদেশ থেকে হুমকি আসছে, অভিযোগ মমতাবিরোধী ঋতব্রতর ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইপিএল খেলা ক্রিকেটার ‘কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ শেখ পরশকে ওবায়দুল কাদের মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল উদ্ধার চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়ন না করে জঘন্য অপরাধ করেছে সরকার: জামায়াত এমপি মুজিবুর

পেকুয়ায় চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ, অবরুদ্ধ পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
11

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় একটি পরিবারের চলাচলের একমাত্র পথ জবরদস্তি করে বন্ধ করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বরই গাছের কাঁটা ও জাল দিয়ে রাস্তা আটকে দেওয়ায় শিলখালী ইউনিয়নের সবুজপাড়া এলাকার একটি ভুক্তভোগী পরিবার বর্তমানে অবরুদ্ধ জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বেলা ১১টার দিকে কামালের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল রাস্তাটির ওপর কাঁটা ও জাল ফেলে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই বাড়ির সদস্যরা।

ভুক্তভোগী শামিমা জান্নাত জানান, প্রায় দুই বছর আগে ফিরোজ আহমদ নামের এক ব্যক্তির কাছ থেকে জমি কিনে তারা বাড়ি নির্মাণ করেন। ওই সময় রাস্তা নিয়ে কোনো জটিলতা না থাকলেও পরবর্তীতে প্রতিবেশীরা বিরোধ সৃষ্টি করে। এর আগে স্থানীয় ইউপি সদস্য আবদুস সামাদের হস্তক্ষেপে রাস্তাটি খুলে দেওয়া হলেও এবার আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে। শামিমাদের দাবি, অভিযুক্তরা হয় তাদের জমি ছেড়ে চলে যাওয়ার জন্য, নয়তো পাশের অতিরিক্ত জমি কিনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সরোয়ারও তাদের জমি কেনার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে অভিযুক্ত কামালের পরিবারের ভাষ্য, তাদের নিজস্ব জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই মূলত রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। তাদের শর্ত অনুযায়ী, ভুক্তভোগীদের হয় জমি ছেড়ে দিতে হবে, নয়তো পাশ থেকে জমি কিনে নিতে হবে।

স্থানীয়রা জানান, সবুজপাড়া এলাকায় বহু বছর ধরে অনেক পরিবার সরকারি রিজার্ভ জমিতে বসবাস করে আসছে। সীমানা ও রাস্তাঘাট নিয়ে এখানে প্রায়ই নানা বিরোধের সৃষ্টি হয়। এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের স্থায়ী প্রতিকার পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সরেজমিন তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আইনগতভাবে কারও চলাচলের পথ বন্ধ করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com