মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
‘কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ শেখ পরশকে ওবায়দুল কাদের মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল উদ্ধার চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়ন না করে জঘন্য অপরাধ করেছে সরকার: জামায়াত এমপি মুজিবুর বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায় লোহিত সাগরে জাহাজে হামলা: দুই পাকিস্তানিসহ নিহত ৩

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পাঠানটুলি এলাকার আজিজ বোর্ডিং সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে সেখানে কয়েকশ নেতাকর্মী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হচ্ছেন।

অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হানসহ মোট ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অন্য গ্রেফতারকৃতরা স্থানীয় যুবলীগ ও তাঁতীলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা দ্রুত পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com