মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন কিন্তু নষ্ট পচে যাওয়া মানুষ: উপদেষ্টা জাহেদ জেআইসিতে গুম: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ একদিন পেছালো কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া বাংলাদেশি যুবক আটক রাষ্ট্র কাঠামোর সবক্ষেত্র ফ্যাসিবাদমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে কী পেলো চট্টগ্রামবাসী? বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া বাংলাদেশি যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
17

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে দেশে ফেরত আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আটক আজিবর রহমান উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা এলাকার কাজিয়ার চর গ্রামের নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা সংলগ্ন ৯৮৮ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ দিয়ে কয়েকজন ব্যক্তি ভুলবশত বা অন্য কোনো কারণে ভারতীয় সীমানায় প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের উপস্থিতি টের পেলে অন্যরা কোনোমতে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। তবে আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে ধরা পড়েন।

এই আটকের ঘটনার পর, ওই যুবককে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ও দাপ্তরিক কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় সীমানায় প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com