সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নতজানু নীতির কারণে ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত হয়নি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
13

বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক অদূরদর্শিতার কারণে ফারাক্কার পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। রাজধানীর আইইবি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি জানান, বর্তমান সরকার রাজনৈতিক আলোচনার মাধ্যমে ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাথে ভারতের ৫৭টি অভিন্ন নদী রয়েছে, যা দেশের খাদ্য, পানি নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদীভাঙন এবং খরা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বন্যা পূর্বাভাস তথ্য আদান-প্রদান, যৌথ গবেষণা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধানের আহ্বান জানান। একই অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে, যা স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে ত্বরান্বিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com