রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৩ রায়পুরা প্রেক্ষাপট: সাংবাদিক বিনার পেছনে লাগার কারণ কি? জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বজনীন করার দাবি জাতীয় ছাত্রশক্তির জেন-জি নিয়ে কঙ্গনার ইউটার্ন, নতুন মন্তব্যে ফের চর্চায় অভিনেত্রী এনটিআরসিএ নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ! মহাস্থানগড়ের সীমানার মধ্যে যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গাঁ\জাসহ গ্রেফতার ১, আটক ৩ চন্দনাইশে মহাসড়কসংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৬ দোকান

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
17

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং নুরুল ইসলাম মনি দলটির পক্ষ থেকে এই মনোনয়ন পত্রগুলো সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে এবং ১৪ আগস্ট সেগুলো যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২৪ জুলাই সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদটি শূন্য ঘোষিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com