রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিল ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
7

রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল নয়টার কিছু পর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ১০টা ৫০ মিনিটে তিনি গন্তব্যে পৌঁছান। সফরের শুরুতেই তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারীতে বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন। সেখানকার ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় মাদরাসা পরিদর্শন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের কবর জিয়ারত করবেন। দিনশেষে চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত দলের সাংগঠনিক সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার এই সফর শেষ হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রী হিসেবে তার এটিই প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com