রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিল ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
25

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন। এর আগে তিনি বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরির্দশন করবেন।

রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোর ক্যাপশনে বলা হয়েছে, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এর আগে আরেক ক্যাপশনে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

ভিমরুলির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে গিয়ে তিনি ছোট একটি নৌকায় চরে ভাসমান পেয়ারা বাজার ঘুরে ঘুরে দেখেন।

পরে একটি ট্রলারে করে এবং তার সফর সঙ্গীদের নিয়ে পেয়ারা বাগানে যান। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিক এবং সাথে কথা বলেন। ঘণ্টা কাল ভিমরুলি এলাকায় থেকে বহর নিয়ে ফিরে যান বরিশালে।
এর আগে গতকাল শনিবার রাতে দুই দিনের সফরে বরিশাল গেছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রথমেই বরিশাল সার্কিট হাউজে যান তিনি। তার দুদিনের সফরের মধ্যে অন্যান্য কর্মসূচিগুলো হলো, বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন। আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। পরে অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্জ পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষে ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com