রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
21

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর নিয়ে এক বিতর্কিত ফেসবুক পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন। গণভোটের রায় উপেক্ষার অভিযোগ তুলে তিনি এই সফর নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, চট্টগ্রাম ও কক্সবাজারের সাধারণ মানুষ কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি শুনতে চায় না, বরং তারা সুশাসন ও জবাবদিহিতা দেখতে চায়। তিনি দলীয় অভ্যন্তরীণ কোন্দল নিরসন, চাঁদাবাজি ও পাহাড় কাটা বন্ধ করা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়ে জোর দিয়েছেন। এছাড়া হেফাজতে ইসলামের সঙ্গে রাজনৈতিক সমঝোতা হলে তা জাতির সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com