সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
13

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে ২০২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ও সুদানের নাগরিক রয়েছেন, পাশাপাশি কিছু মিশরীয় নাগরিকও শনাক্ত হয়েছেন। লিবিয়া থেকে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে এসব মানুষ ক্রিট দ্বীপে পৌঁছানোর পর স্থানীয় কর্তৃপক্ষ ও শরণার্থী কেন্দ্রগুলোর ওপর প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে।

উদ্ধার অভিযানে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের বিমান সহায়তা করেছে। ইরাপেত্রা বন্দরের কাছে পৃথক কয়েকটি নৌকা থেকে এসব মানুষকে উদ্ধার করা হয়, যার মধ্যে একটি নৌকায় ৪০ জন এবং অন্য দুটি নৌকায় ১১২ জন অভিবাসী ছিলেন। বর্তমানে এসব অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, মানবপাচারের অভিযোগে ১৬ বছর বয়সী দক্ষিণ সুদানের এক কিশোরকে গ্রেফতার করেছে গ্রিক পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, লিবিয়ার তবরুক থেকে গ্রিসে নিয়ে আসার বিনিময়ে প্রতিটি অভিবাসীর কাছ থেকে দেড় থেকে দুই হাজার ডলার হাতিয়ে নিয়েছিল পাচারকারী চক্র। অভিবাসীদের পরিচয় যাচাই ও নিবন্ধনের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com