শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতের: জয়সওয়াল সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে: ঝিনাইদহে আইন মন্ত্রী দর্শনায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক  শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

দর্শনায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
12
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী আকুন্দবাড়ীয়া কোহিনুরের মোড় নামক স্থান থেকে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনা (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৬ আগস্ট ) রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত মনিরুল ইসলাম মনা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোখলেসুর রহমানের নেতৃত্বে থানার এসআই প্রনব কুমার পাল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুন্দবাড়ীয়া কহিনূরের মোড় নামক স্থান থেকে মনিরুল ইসলাম মনাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোখলেসুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত মনিরুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com