শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজেছে চট্টগ্রাম, থাকছে একগুচ্ছ কর্মসূচি মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত বেড়ে ৪ ফেনীতে গৃহকর্মী প্রিয়া হত্যার বিচার ও অভিযুক্ত শিক্ষিকার ফাঁসির দাবিতে মানববন্ধন ফেনীর ছাগলনাইায় ৬ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মানবিক সমাজসেবক ফখরুল ইসলাম সিআইপি ছাত্রদল-শিবিরের প্রতিবাদে সিনেট সভায় যেতে পারেননি আওয়ামীপন্থি শিক্ষকরা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
16

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর প্রথম সভা বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিচয়পর্ব শেষে সভায় অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা পালন করবে এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পুলিশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বর্তমান কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এন্টি টেরোরিজম ইউনিট) মো. রেজাউল করিম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com