শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সরকারবিহীন তিনদিন কেমন ছিল পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজেছে চট্টগ্রাম, থাকছে একগুচ্ছ কর্মসূচি মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত বেড়ে ৪

ফেনীতে গৃহকর্মী প্রিয়া হত্যার বিচার ও অভিযুক্ত শিক্ষিকার ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

ফেনীর পরশুরামে ১৪ বছর বয়সী কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়াকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত স্কুলশিক্ষিকা জাহেদা আক্তার তিমুকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফেনীতে জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ফেনী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে এবং দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আল মুজাহিদের সঞ্চালনায় বক্তারা বলেন, একজন শিক্ষক হয়েও জাহেদা আক্তার তিমু যে জঘন্য অপরাধ ঘটিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, বামাসের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জসিম মাহমুদ, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, নূর উল্যাহ কায়সার, মো. জহিরুল হক মিলন, সৈয়দ মনির আহমেদ, এম এ দেওয়ানী, এমরান পাটোয়ারী প্রমুখ। এছাড়া আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রিয়া হত্যার মূল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com