বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের অষ্টাদশ সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সৈয়দপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ডকুমেন্টারি নিয়ে অনুষ্ঠানস্থলে কী ঘটেছিল, যা জানালেন রাশেদ খাঁন ধৈর্যশীল মানুষ ক্ষেপে গেলে স্বৈরাচার টিকে থাকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
23

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

জুলাই গণআন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের পরিবার এবং আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তাঁদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
এর আগে বিকেলে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুলিয়ারচর পৌর এলাকার গাইলকাটা ঈদগাহ মাঠের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com