বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
জুলাইয়ের প্রত্যাশা পূরণে লড়াই চলবে: শফিকুর রহমান দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনাকে কথা বলার অনুমতি, বাংলাদেশের ক্ষোভ আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের অষ্টাদশ সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সৈয়দপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ডকুমেন্টারি নিয়ে অনুষ্ঠানস্থলে কী ঘটেছিল, যা জানালেন রাশেদ খাঁন ধৈর্যশীল মানুষ ক্ষেপে গেলে স্বৈরাচার টিকে থাকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View
32

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে পুরো উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com