জেন-জিদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনের জেরে বিজেপি অনুধাবন করতে পেরেছে, জেন-জিদের সঙ্গে তাদের যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে। আন্দোলন চলাকালে বেশ কয়েকবার ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে জেন-জিদের কাছে টানার চেষ্টা করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী ৬ আগস্ট মুম্বাইয়ের স্বনামধন্য ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ এই বিশেষ সেশনটি অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আইআইএমইউএনের অ্যানুয়াল চ্যাম্পিয়নশিপ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ১০০টিরও বেশি শহর থেকে আসা ২ হাজারের বেশি হাইস্কুল শিক্ষার্থী অংশ নেবে।

১৫ থেকে ১৯ বছর বয়সী এই তরুণ প্রতিনিধিরা ভারতের অন্যতম বৃহৎ যুব নেতৃত্বাধীন এই আয়োজনে সরাসরি অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের মূল বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে—‘দ্য রোল অব ইয়ুথ ইন ইউনাইটিং দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্ডিয়ান ওয়ে’ (ভারতীয় ধারায় বিশ্বকে ঐক্যবদ্ধ করতে তরুণদের ভূমিকা)।

২০১১ সালে ঋষভ শাহ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট ন্যাশনস (আইআইএমইউএন)। এটি একটি পাবলিক অ্যাফেয়ার্স প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো ‘ভারতের ভাবনা’ বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়ে বিশ্বকে একসুতোয় বাঁধা এবং ভবিষ্যতের নেতাদের আজই সচেতন করে তোলা।

দীর্ঘ ১৫ বছর ধরে মূলত ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণেরাই পুরো সংস্থা পরিচালনা করে আসছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বহু শিক্ষার্থী ও উদ্যোক্তা পরবর্তীতে নির্বাচিত জনপ্রতিনিধি, সিভিল সার্ভিস কর্মকর্তা, লেখক, আইনজীবী, অভিনেতা এবং সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

আইআইএমইউএন প্রতিষ্ঠাতা ঋষভ শাহ বলেন, ‘নেতৃত্ব মানে কেবল নতুন প্রজন্মকে পথ দেখানো নয়, তাদের কথা শোনাও বটে। ভারতের বর্তমান গতিপথে এই মুহূর্তে এমন একটি সংলাপের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’