রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১ সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় নাটোরে জমকালো আয়োজনে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬ শুরু গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: পেলেন ক্যান্সার রোগী ও মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল

১৫ বছরের কম বয়সীদের জন্য কড়া সিদ্ধান্ত ডেনমার্কের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View
113

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে ১৫ বছরের নিচে কেউই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। তবে ১৩ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতিতে কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমিত প্রবেশাধিকার দেওয়া যেতে পারে।

এর আগে, গত মাসে ডেনমার্কের প্রধানমন্ত্রী তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে শিশুদের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছিলেন।

ডেনমার্কের এই পদক্ষেপের আগে অস্ট্রেলিয়া গত বছর ১৬ বছরের নিচের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে আলোচনায় আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com