রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
গোপনে নয়, উপযুক্ত আদালতেই ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন ও সফল চাষিদের সম্মাননা সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় এজাহার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View
29

মোঃ মাইনুল হক (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com